প্রিন্ট এর তারিখঃ Mar 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 11, 2025 ইং
গাইবান্ধায় ওয়ার্ড পর্যায়ে জামায়াতের শাখা অফিস উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধি।।
গত ১০অক্টোবর,২০২৫খ্রি. রোজঃ শুক্রবার, বাদ মাগরিব গাইবান্ধা সদর উপজেলার ৩নং কুপতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের অফিস উদ্বোধন করা হয়।
৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জনাব মোঃ মোশাররফ হোসেন (বাবলু) সাহেবের পরিচালনায় এবং সেক্রেটারি জনাব মোঃ ছানারুল ইসলাম সাহেবের ব্যবস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধা সদর উপজেলা শাখার সম্মানিত আমীর জনাব মাওঃ নুরুল ইসলাম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব মাওঃ মোঃ আনোয়ারুল আলম; বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি জনাব মাওঃ মোঃ জামিনুল ইসলাম; বক্তব্য রাখেন ৩নং কুপতলা ইউনিয়ন জামায়াতের সভাপতি জনাব মোঃ শাকিল প্রামানিক,তারবিয়াত ও সহ-বাইতুলমাল সেক্রেটারি হাফেজ মোঃ আব্দুস শাফি। উদ্বোধনী বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জনাব মোঃ মোশাররফ হোসেন (বাবলু); এবং বক্তব্য রাখেন যুব-জামায়াতের দায়িত্বশীলবৃন্দ।
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ৩নং কুপতলা ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি জনাব মোঃ রাশেদুজ্জামান প্রামানিক।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।