
৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল দশটায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাকলাইন হোসেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি।আরো উপস্থিত ছিলেন,উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, সমবায় কর্মকর্তা সুলতান আলম খান, হিসাব রক্ষক কর্মকর্তা আজিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার শুভ ভৌমিক,উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, আব্দুর রাকিব প্রমুখ।
কৃষি অফিস সূত্রে জানা গেছে,উপজেলায় ৮ শত ৫০ জন কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ করা হবে।
এর মধ্যে ২ শত ৯০ জন কৃষক ৯ ধরনের বীজ পাবে, এবং ৫ শত ৬০ জন কৃষক বীজসহ ১০ কেজি ডি এ পি ও ১০ কেজি করে এম ও পি সার পাবে