প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2025 ইং
ফুলবাড়ীতে মতবিনিময় করলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক

জাকারিয়া মিঞা, স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৯ অক্টোবর, বৃহঃবার দুপুর ১২ টায উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সভায় আরও বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন, মৎস্য অফিসার হাফিজুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু, প্রেসক্লাব ফুলবাড়ীর সভাপতি অলিউর রহমান নয়ন, জুলাইযোদ্ধা আনোয়ারুল হক রানা প্রমূখ। সভায় ফুলবাড়ী উপজেলার বিভিন্ন সমস্যা এবং উপজেলার সার্বিক উন্নয়নে করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।