প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2025 ইং
পাইকগাছায় রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে যুবদল নেতৃবৃন্দের মতবিনিময় সভা

মোঃ আনোয়ারুল ইসলাম খুলনা।
আগামী ১৩ অক্টোবর পাইকগাছায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সমাবেশ উপলক্ষে খুলনার পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক তোহিদুজ্জামান মুকুল। সদস্য সচিব ইমরান সরদারের সঞ্চলনায় বক্তব্য রাখেন, খুলনা জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও সমাবেশ সফল করার লক্ষে গঠিত সাংগঠনিক উপ-কমিটির আহবায়ক মোঃ জাবির আলী, তায়েফ উদ্দীন দ্বারা, পৌরসভা যুবদলের আহবায়ক জিএম রুস্তম, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম ও হুরায়রা বাদশা। সাংগঠনিক কমিটির আহবায়ক বলেন, সমাবেশ সফল করতে তিনি উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন ও পৌর ওয়ার্ড গুলোতে সাংগঠনিক সফর অব্যাহত রেখেছে। দলীয় শৃংখলা বজায় রেখে সকল পর্যায়ের নেতা কর্মীদের সমাবেশে উপস্থিত হয়ে সফল করার জন্য সাংবাদিকদের মাধ্যমে আহ্বান জানান।এসময় উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সদ্য নির্বাচিত সভাপতি জি এম মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি হাফিজুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, যুগ্ন সম্পাদক কাজী সোহাগ, কোষাধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, মাজাহারুল ইসলাম মিথুন, সদস্য মানছুর রহমান জাহিদ, জহুরুল হক প্রমুখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।