প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2025 ইং
সিরাজগঞ্জ তাড়াশে ভটভটি ও ভ্যান সংঘর্ষে ভ্যানচালকসহ একই পরিবারের দুই শিশুর মৃত্যু

মোঃ সোহাগ আলী ( স্টাফ রিপোর্টার)
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর শহরের উলিপুর মাদ্রাসা সংলগ্ন ব্রিজের পূর্ব পাশে ভটভটি গাড়ির ধাক্কায় অটোভ্যান চালক ও দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউর রহমান।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯:১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনঃ তাড়াশ পৌর শহরের দক্ষিণপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে মোঃ জনি(১২) শিশু কন্যা তুবা জান্নাত(৮মাস) ও কোহিত গ্রামের মৃত বাহাদুর আলীর ছেলে মোঃ হাইফোত হোসেন ভ্যান চালক ।
জানা যায়, সকালে একটি গরু বোঝায় ভটভটি গাড়ি নওঁগা হাটের দিকে বেপরোয়া গতিতে অটোভ্যান কে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক হাইফোত হোসেন ও অটোভ্যানে থাকা শিশু জনি ও তুবা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। পরবর্তী সকাল ১১:৪০ মিনিটের দিকে শিশু তুবার মৃত হয়।
তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনাস্থল সরোজমিনে পরিদর্শন করে বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্নের প্রস্তুতি চলছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।