প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2025 ইং
“জামায়াত মোনাফেক দল” বললেন বিএনপি’র মনোনয়ন প্রত্যাশি

কবিরুল ইসলাম খান
টাঙ্গাইল
জামায়াতকে মোনাফেক দল বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশি নেতা মো. মাইনুল আলম খান কনক। তিনি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার বিকেলে দেলদুয়ার উপজেলা সদরে তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কালে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বলেন জামায়াত একটি মোনাফেক দল এর প্রমান তারা তাদের কার্যকলাপে প্রমাণ করেছেন। এর আগে তিনি উপজেলা বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন। এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহ সভাপতি এস.এম ছবুর আহমেদ, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহেদুল্লাহ্ মিয়া ও ফরহাদ তালুকদার, উপজেলা সাংগঠনিক সম্পাদক রবিন মিরবর প্রমূখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।