প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2025 ইং
মেহেরপুর মুজিবনগরে মহিলা রুকন পরিবারে অভিভাবকদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত

আজ ৮ অক্টোবর/২৫ তারিখ রোজ বুধবার বাদ মাগরিব মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়ন জামায়াতের মহিলা রুকন পরিবারের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অভিভাবক সমাবেশে ইউনিয়ন সেক্রেটারি সোহেল রানা মোল্লার পরিচালনায় সভাপতিত্ব করেন দারিয়াপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাও. আব্দুল হালিম। অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর ও মেহেরপুর-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মজলুম জননেতা মাও. তাজউদ্দীন খান। বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর মাও. খানজাহান আলী,উপজেলা নায়েবে আমীর মাও. ফিরাতুল ইসলাম,জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি আলহাজ্ব জারজিস হুসাইন,সাবেক বায়তুলমাল সেক্রেটারি জনাব আওলাদ হোসেন,মুজিবনগর উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল বাসার,উপজেলা সহকারি সেক্রেটারি মোস্তাফিজুর রহমান,উপজেলা শ্রমিক কল্যান সভাপতি ফজলুল হক গাজী।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।