প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2025 ইং
শিবচর পৌরসভা বিএনপি'র আহ্বায়ক কমিটি ঘোষণা

খঃ মাহফুজুর রহমান
স্টাফ রিপর্টার টাঙ্গাইল
"আমি কন্যাশিশু স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি"
দিবসটি উপলক্ষে বুধবার (৮ অক্টোবর) বর্ণাঢ্য শোভাযাত্রা পর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তুহিন হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, কৃষি কর্মকর্তা শামীম আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল মান্নান, প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, উপজেলা মহিলাদল সভাপতি নাজমা পারভীন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিলকিস সুলতানা প্রমুখ।
শিক্ষার্থী ফারিয়া জাহান মুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এসময় উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।