প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2025 ইং
পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে খুলনার কয়রায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ C

খুলনার কয়রায় মহাগ্রন্থ আল কুরআন অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে ওলামা এবং হাফেজ কল্যাণ পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলার ইউনিয়ন পরিষদ মোড় থেকে শুরু করে মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে, কয়রা জিরো পয়েন্ট মোড়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় সম্প্রতি দেশের কিছু স্থানে পবিত্র কুরআনের উপরে আঘাত এবং মুসলমানদের ধর্ম ইসলাম সম্পর্কে কটুক্তি সহ ইসলামের নিদর্শন সম্মলিত প্রতীকের উপরে হামলা কোনভাবেই বরদাস করা হবে না বলে জানিয়েছেন বক্তারা।
উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, এ ধরনের সাম্প্রদায়িক উস্কানি এবং এর পিছনে যারাই জড়িত তাদেরকে আইনের আওতায় এনে কঠোর এবং কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে।
এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন হাফেজ আব্দুস সালাম,হাফেজ মুজাহিদুল ইসলাম,মাওলানা মাহমুদুল হাসান,মাওলানা রোকনুজ্জামান,হাফেজ রবিউল ইসলাম এবং হাফেজ ফরহাদ হোসাইন সহ অন্যান্য অতিথিবৃন্দ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।