প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 9, 2025 ইং
সিলেট ওসমানী বিমানবন্দরের রানওয়েতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সুমন আহমদ খান
উপজেলা প্রতিনিধি
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে-১১ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ বলছে, ওই যুবক কী কারণে বিমানবন্দরের রানওয়ে এলাকায় প্রবেশ করেছিলেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।