
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার প্রায় ১৪ হাজার জমির মালিকের বিভিন্ন শ্রেনীর মূল দলিল বিনষ্ট করার ঘোষনা দিয়ে নোটিশ ঝুলিয়ে দিয়েছে গাইবান্ধা জেলা রেজিস্ট্রার এবং গোবিন্দগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রার কার্যালয়।
নোটিশে নোটিশ এ জানাযায়, জানুয়ারি ১৯৯৫ হইতে ২০১৯ইং সাল পর্যন্ত মালিকানা দাবী বিহীন মূল দলিল সমূহ আগামী ১৬ অক্টোবর বিনষ্ট করা হইবে। এমতাবস্থায় সংশ্লিষ্ট সকলকে ৫২ ধারা মূল ফি জমাদান পূর্বক মূল দলিল সমূহ ১৫ অক্টোবর তারিখের মধ্যে ফেরৎ নেয়ার জন্য অনুরোধ করে নোটিশ জারি করা হয়েছে।
উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানাগেছে, উপজেলার বি়ভিন্ন মৌজার প্রায় ১৪ হাজার দলিলের ব্যাপারে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার সোলায়মান আলী জানান, ঘোষনা কৃত দলিল গুলির বালাম বই এ রেজিস্ট্রার ভুক্ত হয়েছে, তার পরেও দলিলগুলি যেন বিনষ্টের পূর্বেই প্রকৃত মালিক গন সংগ্রহ করতে পারেন, সেই লক্ষে মাইকিং ও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নোটিশ জারি করা হয়েছে।