প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2025 ইং
দেবীগঞ্জ উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

ইব্রাহীম আলী, জেলা প্রতিনিধি, পঞ্চগড়।
আমি কন্যা শিশু, স্বপ্নগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যানে কাজ করি প্রতিপাদ্য নিয়ে দেবীগঞ্জে
জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর বুধবার দুপুরে দিবসটি উপলক্ষে দেবীগঞ্জ উপজেলা পরিষদের কার্যালয় থেকে একটি রেলি বের করা হয়। রেলিটি উপজেলা পরিষদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে একই জায়গায় এসে শেষ হয়। রেলি শেষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দেবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় রেলি ও আলোচনা সভার আয়োজন করে।
দেবীগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের ক্রেডিট সুপারভাইজার সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। এসময় দেবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন,মৎস্য কর্মকর্তা রতন কুমার রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। এসময় মহিলা বিষয়ক কার্যালয়ের লোকজনসহ বিভিন্ন কিশোর কিশোরী ক্লাবের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।