প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2025 ইং
চাঁপাইনবাবগঞ্জে মোবাইল কোর্টের মাধ্যমে দুই জনকে সাজা ও একজনের নামে মামলা

মোঃ গোলাম জাকারিয়া
চাঁপাইনবাবগঞ্জ।
আজ ০৮ অক্টোবর ২০২৫ শিবগঞ্জ পৌরসভা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন মো: তৌফিক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
অভিযান পরিচালনাকালে অবৈধ মাদক সেবনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক দুইজনকে যথাক্রমে ০১ মাস ও ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
একইসাথে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও হেরোইন বিক্রয়ের সাথে জড়িত অপর এক ব্যক্তিকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান।
মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে উপজেলা প্রশাসন, শিবগঞ্জ বদ্ধপরিক
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।