প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2025 ইং
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বোন আছিয়া আলম ইন্তেকাল করেছেন

মো: মিজানুর রহমান শাহীন
কিশোরগঞ্জ প্রতিনিধি
সদ্য সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ছোট বোন,মিটামইন উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান, হাওর কন্যা জনাবা আলহাজ্ব আছিয়া আলম ইন্তেকাল করেছেন।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আছিয়া আলমের দেবর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফরিদ আহম্মদ।
পরিবার সূত্রে জানা গেছে, আছিয়া আলম বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদসহ পরিবারের সদস্য ও স্থানীয় মহলে শোকের ছায়া নেমে এসেছে
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।