প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2025 ইং
লালমনিরহাটে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

মাদানি মসজিদ বাংলাদেশ এর উদ্যোগে"দেশ ও জাতির কল্যাণে মাদকতার কূফল ও প্রতিকার " শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৭ অক্টোবর ) বিকেল ৩ টায় অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ দুলু বলেন মাদক আজ সমাজ ও জাতির শত্রুতে পরিনিত হয়েছে।মাদক শুধু ব্যক্তিকে নয় একটি পরিবারের ভবিষ্যৎ ধবংস করে দেয়।মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার,শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় নেতৃবৃন্দকে একসঙ্গে কাজ করতে হবে।ধর্মীয় অনুপ্রেরণার মাধ্যমে সমাজে মাদকের কূফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা জরুরি।
প্রধান আলোচক ছিলেন শায়খ মূফতি হাফিজ উদ্দিন দা:বা: সভাপতি মাদানী মজলিস বাংলাদেশ ও মুহতামিম জামিয়া শরিয়াহ মালিবাগ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা বক্তার আলী,জনাব একেএম মমিনুল হক,জনাব বিএম নাঈম হাসান এবং প্রফেসর আবুল হোসেন প্রমূখ। সেমিনারে সভাপতিত্ব করেন মাওলানা আবু তালহা দা:বা: সভাপতি বাংলাদেশ মজলিস লালমনিরহাট।সেমিনারে বক্তাগন মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে গড়ে তোলার আহবান জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।