প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2025 ইং
গোপালগঞ্জের-কালীগঞ্জে, শতবর্ষী-ঐতিহ্যবাহী,নৌকাবাইজ অনুষ্ঠিত

সঞ্জয় বাড়ৈ মাদারীপুর প্রতিনিধি।
গোপালগঞ্জ জেলার, কোটালীপাড়া উপজেলাধীন,কলাবাড়ী ইউনিয়নের, কালীগঞ্জে -বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকাবাইজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল থেকে শ্রীশ্রী লক্ষ্মী দেবীর পূজা উপলক্ষে, দুইদিন ব্যাপি নৌকাবাইজ- প্রতিযোগিতা ও দশহরা, অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের ১ম দিনে,নৌকাবাইজ ও দশহরা উপভোগ করতে, দূরদুরান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী উপস্থিত হয়েছে। এই বিপুলসংখ্যক মানুষকে বিনোদন দেবার জন্য, ৫০-৬০টি নৌকা উপস্থিত হয়।বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে, ১ম দিনের আনুষ্ঠানিকতা সমাপ্ত হয়েছে। পরিচালনা কমিটি ও প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মত।২য় দিনের মত অনুষ্ঠান আজ আবার অনুষ্ঠিত হবে।পরিচালনা কমিটির সভাপতি বলেন,মায়ের প্রতি শ্রদ্ধা ও নির্মল বিনোদন দেবার জন্য তাদের এই প্রয়াস। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।