
মোঃ শাহ্ আলম
এক হাতে তালি ও বাজে না।
প্রতিদ্বন্দ্বির সাথে দ্বন্দ হয় ক্ষমতা পদ পদবী বা স্বার্থ নিয়ে
অবশ্য কখনো কখনো বিরোধ হয় সমকক্ষ হতে না পেরে।
প্রয়োজন আর স্বার্থ ছাড়া মানুষ পাওয়া যায় না
সবাই কিন্তু ক্ষমতার পূজারী অন্য কিছুই না।
প্রয়োজন স্বার্থ আর ক্ষমতার জন্য উন্মাদ সবাই
এই তিন কারণ ছাড়া মানুষ পাওয়া দায়।
রক্ত- আত্মার সম্পর্কের চেয়েও বেশি দরকার
ক্ষমতা স্বার্থ রক্ষায় প্রয়োজন আছে যার।
সাধারণ মানুষ ব্যবহার হয় বার বার
নির্বাচনের আগে পরে দেখো ব্যবহার।
আগে কুলাকুলি আর সালামের পর সালাম
নির্বাচিত হয়ে মানে না আর আল্লাহর কালাম।
এভাবেই জনগণ হয় প্রতারিত
মানুষের সাথে বাড়তে থাকে দূরত্ব।
নির্বাচনের আগের কথা থাকে না আর মনে
দেখা করতে দারোয়ান এপিএস, পিএস লাগে!
এভাবেই জনগণ দিনের পর দিন হয় প্রতারিত
টাকা ছাড়া কাজ মেলে না এটাই অবধারিত।
নির্বাচনের আগে পরে এই যে গরমিল
যেনে শুনে ও দেয় ভোট শুধু চা পানের মিল।
নির্বাচনের পর তারা জনগণকে চেনেনা
টাকা ছাড়া যতই কাঁদো কাজ কিন্তু হবে না।