প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 8, 2025 ইং
কক্সবাজারে ইয়াবার অর্থ ভাগাভাগির সময় ইয়াবা কারবারি মনির আটক

মোহাম্মদ মনিরুল ইসলাম
কক্সবাজার উখিয়ায় সাজাপ্রাপ্ত মামলার প্রধান আসামি ও কুখ্যাত ইয়াবা কারবারি মনির হোসেন। তাকে বিশেষ অভিযানে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার বিকেল তিনটার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় বিজিবির একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ইয়াবা গডফাদার মনির হোসেন উরফে মনির প্রকাশ ইয়াবা পাচারের অর্থ ভাগাভাগির জন্য রহমতের বিলে আগমন করে। বিজিবির একটি স্পেশাল দল সেখানে আগে থেকেই অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলেও পরবর্তীতে ব্যর্থ হয়। তাকে আটক করে ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির হোসেন বলেছে যে, সে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা ও মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়া তার বিরুদ্ধে একাধিক হত্যা ও মাদক মামলাও রয়েছে এবং তিনি উখিয়ার বহুল আলোচিত সাজাপ্রাপ্ত হত্যা মামলার প্রধান আসামি। উল্লেখ্য, বেশ কয়েকটা মামলায় জামিনে বাহিরে থাকলেও গত বছর নভেম্বর মাসে ২০০৬ পিছ ইয়াবা দায়ের করা একটি মামলার ওয়ারেন্টভূক্ত আসামি। আটককৃত মনির হোসেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার বাসিন্দা। আটককৃত মনির হোসেনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।