প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2025 ইং
সুনামন্জ জেলা মল্লিকপুর মহাসড়কে মোবাইল কোট অভিযান

০৭/১০/২০২৫ তারিখ, মঙ্গলবার "সড়ক পরিবহন আইন ২০১৮" এর আওতায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক সদর উপজেলার সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের মল্লিকপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব প্রদান করেন জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাসিবুল হাসান ডিও। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা করেন সুনামগঞ্জ জেলা পুলিশ ও বিআরটিএ। অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় মোট ১১টি মামলায় অর্থদণ্ড ধার্যপূর্বক তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।