প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2025 ইং
ছাতক নৌপুলিশের অভিযানে ভারতীয় বিড়ি সহ ১জন গ্রেফতার

মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল।।
সুনামগঞ্জের ছাতকে গোপন সংবাদের ভিত্তিতে নৌপুলিশের এসআই( নি:) মো: এরশাদ আলী ও এএসআই ( নি:) নাইমুন হাসান চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৭ অক্টোবর মঙ্গলবার দুপুরে সুরমা নদী সংলগ্ন পৌর শহরের কলাহাটা থেকে বিয়াল্লিশ হাজার ভারতীয় নাছির বিড়ি সহ ১জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি উপজেলার রহমতপুর গ্রামের ছমরু মিয়ার পুত্র নাছির উদ্দিন (২৮)।
ছাতক নৌপুলিশের ইনচার্জ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেছেন গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রকৃয়াধীন রয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।