মোঃ শরিফুল ইসলাম
কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং ২০২০ সালে সিরাজগঞ্জ-১(কাজিপুর + আংশিক সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী জননেতা সেলিম রেজা এক সময়ের দুঃসময়ের সাহসী নেতৃত্ব দিয়ে আজ তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ে স্থান করে নিয়েছেন আস্থার প্রতীক হিসেবে।
বিগত স্বৈরাচারী ও দমন-পীড়নের শাসনামলে যখন বিএনপির নেতাকর্মীরা গ্রেফতার, হয়রানি এবং মামলা-হামলার শিকার হচ্ছিলেন, তখন সেলিম রেজা ছিলেন মাঠের সামনে থাকা হাতে গোনা কিছু নেতার একজন। তিনি শুধু রাজনৈতিক বক্তব্য দিয়ে ক্ষান্ত হননি, বরং গ্রেফতারকৃত নেতাকর্মীদের আইনি সহায়তা, জামিনের উদ্যোগ, এমনকি তাদের পরিবারকে নানাভাবে সহযোগিতা করার মতো মানবিক দায়িত্বও পালন করেছেন নিঃস্বার্থভাবে।
স্থানীয় বিএনপির একনেতা জানায়, কেউ কারাগারে থাকলে সেলিম রেজা ছুটে গেছেন তার পরিবারের খোঁজখবর নিতে, বাজারঘাট করে দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। এই মানবিক ও সাহসী ভূমিকাই তাকে কাজিপুরের আপামর বিএনপি নেতাকর্মীদের প্রিয় মুখে পরিণত করেছে।
এক সময় আওয়ামী লীগ অধ্যুষিত এলাকায় বিএনপির কার্যক্রম পরিচালনা ছিল চ্যালেঞ্জিং। কিন্তু সেলিম রেজার দক্ষ নেতৃত্বে এবং রাজনৈতিক বিচক্ষণতায় কাজিপুরে বিএনপি আবার সংগঠিত হয়, পায় নতুন গতি ও উদ্যম। তিনি ছিলেন একাধারে সংগঠক, কৌশলী রাজনীতিবিদ ও তৃণমূল বান্ধব নেতা।
তৃণমূলের কণ্ঠে স্পষ্ট দাবি— “আগামী নির্বাচনে ধানের শীষের কান্ডারী হোন সেলিম ভাই”
বর্তমানে সিরাজগঞ্জ-১ (কাজিপুর+ আংশিক সদর ) আসনকে ঘিরে বিএনপির রাজনীতিতে নতুন জোয়ার এসেছে। সামনে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে দলের ভেতরে ও বাইরে শুরু হয়েছে আলোচনা, কে হবেন বিএনপির প্রার্থী?
এই প্রশ্নে কাজিপুরের তৃণমূল নেতাকর্মীদের মাঝে একটাই জোরালো সুর—জননেতা সেলিম রেজাই হোন আগামীর কান্ডারী।
তাদের ভাষায়, “দুঃসময়ে যে আমাদের পাশে ছিলেন, সুখের দিনে তাকেই চাই নেতৃত্বে। সেলিম ভাই শুধু নেতা নন, তিনি পরিবারের একজন সদস্যের মতো পাশে ছিলেন সবসময়।”
বিএনপির একাধিক উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও জানান, সেলিম রেজার মতো জনপ্রিয়, অভিজ্ঞ ও মাঠপর্যায়ে গ্রহণযোগ্য প্রার্থীই পারে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ের পথে এগিয়ে নিতে।