প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2025 ইং
কালীগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় ডাকাত দল আটক

সুমন কুমার বিশ্বাস
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ
কালিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতি
৩ জন ডাকাত সদস্য আটক
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, বেজপাড়া গ্রামের বজলুল করিমের বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতি করতে আসে ডাকাত দলের ৮ সদস্য।
সেসময় মাদকদ্রব্যের অভিযানের কথা বলে ৮ জনই বাড়িতে প্রবেশ করে।
বাড়ির আলমারি ও শোকেজের ড্রয়ার ভেঙে ১৫/২০ ভরি স্বর্ণালংকার ও প্রায় ২০ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
পরে ওই নারীর চিৎকারে গ্রামবাসীরা ছুটে এসে ডাকাত সদস্যদের আটকানোর চেষ্টা করে।
গ্রামের বিভিন্ন স্থানে পালিয়ে থাকা অবস্থায় তিন জন ডাকাত সদস্যকে আটক করে গ্রামবাসী।
পরে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে ডাকাত দলের তিন সদস্যকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।