প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 7, 2025 ইং
ময়মনসিংহের ফুলবাড়িয়ার বড়বিলা পরিনত হচ্ছে শাপলা বিলে

ফুলবাড়িয়ার বড়বিলা একটি বিশাল বদ্ধ জলাশয় যা রাঙ্গামাটিয়া ইউনিয়নে অবস্থিত এবং এটি দেশের অন্যতম বৃহৎ বিল হিসেবে পরিচিত। এর ঐতিহাসিক বা প্রাচীনত্বের সুনির্দিষ্ট তথ্য পাওয়া না গেলেও, "পদ্মবিল" নামেও পরিচিত এই বিলটি প্রাকৃতিকভাবে শাপলা, শালুক, এবং পদ্ম ফুলে ভরা থাকে এবং বর্ষাকালে প্রচুর মাছ পাওয়া যায়। সেখানে শাপলা ফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন দূরদূরান্ত থেকে পর্যটকেরা ছুটে আসে। শাপলা ফুলের পাশাপাশি এই বিলের মাছেরও রয়েছে স্বাদের জন্য সুপরিচিত। ছোট ছোট নৌকা সতেজ শাপলা শান্ত মনোরম পরিবেশ, যে কারো মনকে প্রফুল্ল করবেই।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।