প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2025 ইং
সুবর্ণচরে মাদক সেবনকারী সিএনজি চালকের আত্মহত্যা

মোঃ ফখরুল মোস্তফা।।
নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজব্বরে পারিবারিক কলহের জের ধরে মাদক সেবনকারী সাইফুল ইসলাম (৩২) নামে এক সিএনজি চালক আত্মহত্যা করেছে।
রবিবার দিবাগত রাতে চর জব্বর ইউনিয়নের ৬নং ওয়ার্ড পশ্চিম চরজব্বর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার সফিক উল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাইফুল ইসলাম মাদক সেবন করত। মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের সাথে প্রায় জগড়ায় লিপ্ত হতো। ঘটনার আগে স্ত্রীর কাছে টাকা চাইলে স্ত্রী টাকা দিতে রাজি হননি। পরে অভিমান করে রাতে নিজ ঘরে সাইফুল ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের সদস্যরা তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে প্রতিবেশীদের খবর দিলে তারা থানা পুলিশেকে খবর দেন।
পরে চরজব্বর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।