প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2025 ইং
ফুলবাড়িয়ায় ফেইক আইডি খুলে মানুষকে হয়রানির অভিযোগ
নাজমুল হাসান।।
যারা ফে'ইক আইডির মাধ্যমে মানুষের মানহানি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও ময়মনসিংহ জেলা এবং ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আব্দুল করিম সরকার। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, জাতির বিবেক। সত্য প্রকাশে সাংবাদিকদের আরও সাহসী হতে হবে। সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভূমিকা সমাজের জন্য অপরিহার্য। আগামী দিনে ফুলবাড়ীয়া প্রেসক্লাব হবে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (৪ অক্টোবর) দুপুরে ফুলবাড়ীয়া প্রেসক্লাব কার্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনকালে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।