প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2025 ইং
ফুলবাড়ীতে পাঁচ কেজি গাজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃএরশাদুল হক।।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করেছে। গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের মধ্য কাশিপুর এলাকার এনামুল হক এনার (২৮) ও একই উপজেলার নওদাবস এলাকার জিয়াউল হক জিয়া
থানা পুলিশ জানায়, সোমবার দুপুরে ফুলবাড়ী থানার পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার পুলিশ মাদক ব্যবসায়ী এনামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ কেজি ১০০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।