প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2025 ইং
অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের ছাটাই এর দাবিতে মানববন্ধন

মোঃ গোলাম কবীর।।
২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অবিলম্বে ছাটাই এর দাবিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি জয়পুরহাট শাখার গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ কর্তৃক আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন ১। ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন ২। অধ্যাপক নজরুল ইসলাম ৩।বেলাল হোসেন মোল্লা ৪।পিয়ারুল ইসলাম ৫।এনামুল হক হেলাল প্রমুখ।
তাদের দাবীসমূহঃ
অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দানের ব্যবস্থা করতে হবে।
এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে।
যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে এস আলম গ্রুপের কর্মকর্তাদের অপসারণ ও স্থানীয়দের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগের দাবি জানিয়ে একটি স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।