প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2025 ইং
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫

মহিউদ্দিন জুয়েল।।
আজ ০৬ অক্টোবর ২০২৫ তারিখ জেলা প্রশাসন, সুনামগঞ্জ এবং বাংলাদেশ শিশু একাডেমি, সুনামগঞ্জ এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উদ্বোধনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। অনুষ্ঠানে জনাব তাপস শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), সুনামগঞ্জ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তোফায়েল আহম্মেদ, পুলিশ সুপার, সুনামগঞ্জ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।