প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2025 ইং
গোয়ালন্দে নৌকাসহ আড়াই লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ

সাইফুর রহমান পারভেজ।।
রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে একটি নৌকাসহ আড়াই লাখ বর্গমিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। আজ সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলা এলাকার পদ্মা নদীতে অভিযান চলিয়ে ইলিশ ধরারত নৌকাসহ ওই কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুর রহমান। উপজেলা মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্ট গার্ডের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
দৌলতদিয়া ঘাট নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান অপূর্ব বিষয়টি নিশ্চিত করে
বলেন, 'মা ইলিশ সংরক্ষণে আজ (৬ অক্টোবর) গোয়ালন্দে পদ্মায় অভিযান চালিয়ে দুই লাখ পঞ্চাশ হাজার বর্গমিটার কারেন্ট জালসহ ইলিশ ধরার কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়। শেষে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের উপস্থিতিতে ওই কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস এবং নৌকাটি নিলামে বিক্রয় করা হয়েছে।' তবে, উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানকালে কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান তিনি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।