প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2025 ইং
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হোমিওপ্যাথিক ডক্টরস এ্যাসোসিয়েশনের সম্মেলন অনুষ্ঠিত

জাকারিয়া মিঞা, স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের ফুলবাড়ীতে হোমিওপ্যাথিক ডক্টরস এ্যাসোসিয়েশনের প্রথমবারের মতো দ্বি-বার্ষিক উপজেলা সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর রবিবার রাত নয়টায় উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন আজাদ হোমিও হলে হোমিওপ্যাথিক ডক্টরস এ্যাসোসিয়েশন, কুড়িগ্রাম জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও ফুলবাড়ী উপজেলা শাখা আহবায়ক ডা.গোলাম আজম আজাদীর সভাপতিত্বে এবং কুড়িগ্রাম হোমিওপ্যাথিক ডক্টরস এ্যাসোসিয়েশন ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে এ দ্বি-বার্ষিক উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা নেতৃবৃন্দকে ফুলবাড়ী উপজেলা হোমিওপ্যাথিক ডক্টরস এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও ক্রেষ্ট প্রদান করা হয়।
ফুলবাড়ী উপজেলা সম্মেলনে সবার সম্মতি ক্রমে ডা. গোলাম আজম আজাদীকে সভাপতি ও শ্রী শংকর কুমারকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম হোমিওপাথিক ডক্টরস এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মামুনুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সহ-সভাপতি ডা.ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক ডা. বাবুল রানা,সাংগঠনিক সম্পাদক ডা. আসাদুজ্জামান রিপন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।