প্রিন্ট এর তারিখঃ Nov 23, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2025 ইং
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৯৫ পিস ইয়াবাসহ আটক ১

জাকারিয়া মিঞা, স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম) :
কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ ৫ অক্টোবর, রবিবার দিবাগত রাত ৮ টা ১৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ ১ মাদককারবারীকে আটক করেছে। ফুলবাড়ী থানার এসআই নুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর উত্তরপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে শফিকুল ইসলাম শফুর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৯৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৩৮ হাজার ৯৫ টাকা ও ২ টি মোবাইল ফোনসহ মাদককারবারী শফিকুল ইসলাম শফুকে গ্রেফতার করে।
ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।