প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2025 ইং
ইসলামী ব্যাংকের অবৈধ নিয়োগ বাতিল ও মেধার ভিত্তিতে নিয়োগের দাবী

মো মোজাহিদ হোসেন
ইসলামী ব্যাংকে ২০১৭ থেকে ২০২৪ পর্যন্ত এস আলম কতৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগের দাবীতে মোহনগঞ্জে মানববন্ধন করেছে ইসলামি ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরুধী চাকুরী প্রত্যাশি পরিষদ।
সোমবার সকাল ১০ টায় মোহনগঞ্জ বসুন্ধরা মোড়ে ইসলামী ব্যাংক শাখা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, গ্রাহক ফোরাম সদস্য মিজানুর রহমান খান, ও বৈষম্য বিরুধী চাকুরী প্রত্যাশী পরিষদে সদস্য মো: তন্ময় আহমেদ।
বক্তারা তাদের বিভিন্ন দাবী আদায়ের বিষয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এস আলম কতৃক অবৈধ নিয়োগ বাতিল করতে হবে,মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিতে হবে, পাচারকৃত অর্থ ফেরত আনতে হবে।
দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।