প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2025 ইং
খুলনায় বাবাকে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূ গ্রেফতার

খুলনা জেলা প্রতিনিধি: মোঃ মেহেদী হাসান
খুলনায় বাবাকে নির্মমভাবে হত্যার অভিযোগে ছেলে আবু বক্কার সিদ্দিক লিমন ও তার স্ত্রী চাঁদনীকে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের খুলনার সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর রাতে নিজ বাসায় ছিলেন নিহত লিটন খান। সেই সুযোগে তার ছেলে লিমন ও পুত্রবধূ চাঁদনী মিলে প্রথমে গলায় ফাঁস দেয়। পরে মৃত্যু নিশ্চিত করতে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যা করে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে
নিহত লিটন খান প্রায় ৯ মাস ধরে খুলনার সুফিয়া কুটির এলাকার এস এম আরিফ হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। পারিবারিক সূত্রে জানা যায়, বাবা ও ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল
ঘটনার বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন
হত্যার পর থেকে লিমন ও তার স্ত্রী পলাতক ছিলেন তাদের শুক্রবার রাতে ঢাকার পল্লবী থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক কলহই মূল কারণ হতে পারে বলে তারা ধারণা করছেন |
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।