প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2025 ইং
ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল

শাখাওয়াত হোসেন মোল্লা
নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
সোমবার (৬ অক্টোবর) সকালে কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বিক্ষোভ মিছিল প্রধান সড়ক ৭১ হয়ে শ্যামলীর মোড়ে সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হযরত মাওলানা আকরাম হোসেন সাহেব বলেন, কোরআন শরীফ অবমাননা কারী নথ সাউথ বিশ্ববিদ্যালয়ের অপূর্ব দাসের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি কার্যকর করতে হবে। অন্যথায় দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে। কোরআন অপমাননাকারী যেই হোক তার ফাঁসি কার্যকর করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা ইসলামী আন্দোলনের সম্মানিত সভাপতি হাফেজ জাফর আহমেদ বলেন, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করায় এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কোরআন অপমাননাকারী যেই হোক তাকে মৃত্যু দন্ড দিতে হবে। ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শিবচর উপজেলা শাখার সভাপতি, হযরত মাওলানা আকরাম হোসেন সাহেব। সহ-সভাপতি হরযত মাওলানা আবুল খায়ের মুনির। সাংগঠনিক সম্পাদক মাওলানা বিএম হেমায়েত উদ্দিন। দপ্তর সম্পদক মাওলানা আনোয়ার হোসাইন। প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শাহিন শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিশেষে সভা সমাপ্তি ঘোষণা করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।