প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 6, 2025 ইং
কয়রায় অসুস্থ পিতাকে মারপিটের অভিযোগে পুত্রের সংবাদ সম্মেলন

খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের পল্লীতে অসুস্থ পিতাকে বেধড়ক মারপিট করে আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউনিয়নের কালিকাপুর গ্রামের ইউনুস গাজীর পুত্র মোহাম্মদ নয়ন গাজী।
রবিবার (৫ অক্টোবর) কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, গত শনিবার সকালে সাংসারিক কাজের জন্য আমার পিতা ইউনুস গাজী বাড়ি হতে বাইর হয়। বাড়ি হতে বাহির হওয়ার পর, আমাদের প্রতিপক্ষ আকবর মোড় আমার পিতাকে উদ্দেশ্য করে অহেতুক গালিগালাজ করতে থাকে। কোন কারণ ছাড়া এ ধরনের ব্যবহারের জন্য আমার পিতা প্রতিবাদ জানায়। এ সময় ক্ষিপ্ত হয়ে আকবার সহ তার পরিবারের অন্য সদস্যরা আমার পিতার উপরে অতর্কিত হামলা চালায়। এমনকি আমার অসুস্থ পিতার বুকে এবং পিঠে লাথি মারার কারণে মারাত্মক অসুস্থ হয়ে পড়েছে।
এমত অবস্থায় খবর পেয়ে ঘটনাস্থলে আমরা পৌঁছে প্রতিপক্ষের হামলা শিকারে আমার পিতার অবস্থা বেগতিক দেখি, তাৎক্ষণিক আমার পিতাকে চিকিৎসার জন্য উপজেলা কমপ্লেক্সে ভর্তি করি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি আরো বলেন যে, আমার পিতাকে ইতিপূর্বে কিডনিজনিত কারণে দুইবার অপারেশন করা হয়। সে থেকে তিনি নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় জীবন যাপন করছে।
তার পরেও তাকে বেধড়ক মারপিটের কারণে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছে।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, আশ্চর্যের বিষয় হলো এতকিছু করার পরেও আকবর গং আমাদের ফাঁসাতে উস্কানীমূলক আগেভাগে আমাদের বিরুদ্ধে থানা পুলিশের নিকট অভিযোগের পাশাপাশি আকবর মোড়ল নিজে হাসপাতালে ভর্তি হয়ে আমাদের বিরুদ্ধে অসত্য এবং মিথ্যা মামলা করার অশুভ পায় তারা চালাচ্ছে।
এমত অবস্থায় সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রকৃত ঘটনাটি উদঘাটন করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।