প্রিন্ট এর তারিখঃ Mar 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2025 ইং
চান্দিনায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও র্যালি

‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্য নিয়ে কুমিল্লার চান্দিনায় পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল হক। বিশেষ অতিথির বক্তৃতা করেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ইকবাল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওশন আরা। কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া’র সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা মহিলা কলেজের অধ্যক্ষ মো. মামুন পারভেজ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।