প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2025 ইং
বান্দরবানে পনের দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া ম্রো

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান
বান্দরবানে পনের দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্র রেংনয়া ম্রো নামে এক উপজাতির ছেলে নিখোঁজ রয়েছেন!। সে লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের লুলাই মৌজার হেডম্যান সিংপাস ম্রো এর সন্তান। সে বান্দরবান কালেক্টর স্কুলের ৯ম শ্রেনীর ছাত্র। বাবা মা সহ আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখুঁজির পরও এখন পাওয়া যায়নি। তার পিতা অসহায় হয়ে বান্দরবান সদর থানায় একটি সাধারণ ডায়েরী করছেন।
জিডি নং ১৩৪৫ তারিখ ২৭/০৯/২০২৫
এ বিষয়ে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসুদ পারভেজ জানান নিখোঁজ ভিকটিম কে উদ্ধারের জন্য পুলিশ টিম সর্বক্ষণ চেষ্টা চালাচ্ছে
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।