প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2025 ইং
বকশীগঞ্জে উপজেলা নির্বাহী অফিসারকে হাজী ফাউন্ডেশনের সংবর্ধনা

মোহাম্মদ গোলাম মোস্তফা।।
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব শাহ জহুরুল হোসেনকে সংবর্ধনা জানিয়েছে হাজী ফাউন্ডেশন বকশীগঞ্জ উপজেলা শাখা।
আজ রবিবার, ৫ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী ফাউন্ডেশন বকশীগঞ্জ উপজেলা শাখার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলহাজ আফসার আলী। এতে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আলহাজ্ব হাসানুজ্জামান পলাশ, বকশীগঞ্জ পৌর শাখার সভাপতি আলহাজ্ব মো. লাভলু মিয়া ও সেক্রেটারি আলহাজ্ব মাওলানা মুহিব হাসান।
এছাড়াও বাট্টাজোড় ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মো. সুরুজ্জামান নদু, সহ-সভাপতি আলহাজ মো. আব্দুল মতিন, সেক্রেটারি আলহাজ্ব মাওলানা মো. সাইফুল ইসলাম, নিলক্ষিয়া ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব সামিউল হক তোতা এবং মেরুরচর ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব মো. সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউএনও জনাব শাহ জহুরুল হোসেন বলেন,
> “হাজী ফাউন্ডেশন একটি ব্যতিক্রমধর্মী সংগঠন। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আমি যতদিন বকশীগঞ্জে আছি, আপনাদের যেকোনো উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কাজে সর্বাত্মক সহযোগিতা করব।”
অনুষ্ঠান শেষে অতিথিকে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়।
উল্লেখ্য, হাজী ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন হিসেবে বকশীগঞ্জ উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।