প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2025 ইং
বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা

দৈনিক জনতার খবরঃমহিউদ্দিন জুয়েল।
আজ ০৫ অক্টোবর ২০২৫ তারিখ জেলা প্রশাসন, সুনামগঞ্জ-এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ বছরের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য ছিল— “শিক্ষকতাকে একটি সহযোগী পেশা হিসেবে পুনর্গঠন”।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) সুনামগঞ্জ জনাব মোঃ মতিউর রহমান খান; অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব তাপস শীল; জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ জাহাঙ্গীর আলম; বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ।
সভায় বক্তারা মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকতার মর্যাদা, দক্ষতা উন্নয়ন ও সহযোগিতামূলক মনোভাবের ওপর গুরুত্বারোপ করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।