প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2025 ইং
মোহনগঞ্জ পৌরসভায় বাড়ি নির্মাণে অনিয়মের অভিযোগ

মানিকগঞ্জ প্রতিনিধি : মোঃ হামিদুর ইসলাম
মোহনগঞ্জ পৌরসভাধীন নওহাল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তিনতলা বাড়ি নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে পৌর কতৃপক্ষের নিকট অভিযোগ করেছেন মো: সাগর তালুকদার নামে এক প্রতিবেশী।
রোববার সাগর তালুকদার প্রতিবেদকে বলেন, নওহাল বাসস্ট্যান্ড এলাকায় আলতাবুর রহমান তালুকদারের ছেলে
মোঃ আবদুল মোমেন তাং নামে তার প্রতিবেশী পৌরসভার অনুমতি ছাড়া তিন তলা ভবন নির্মাণ করছেন। এই ভবনটি অতি ঝুঁকিপূর্ণ ভাবে নির্মিত হচ্ছে। যে কোন সময় ভবন ধসে পড়তে পারে। এতে প্রতিবেশীরা আতংকে রয়েছে।
তাই ভবনের কাজ বন্ধ করতে ২৮ সেপ্টেম্বর মোহনগঞ্জ পৌর কতৃপক্ষের বরাবর লিখিত অভিযোগ করছেন সাগর।
কিন্তু পৌর কতৃপক্ষের এ ব্যপারে গাফিলতির রয়েছে বলে অবৈধ ভাবে নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করা হয়নি।
এ ব্যপারে পৌরসভার প্রকৌশলী সাইফুল আমিন জানান, অবৈধ ভাবে ভবণ নির্মাণ বন্ধের অভিযোগ পেয়েছি। আবদুল মোমেন পৌরসভা থেকে কোনো রকম অনুমোদন নেয়নি। তিনি অবৈধভাবে ভবন নির্মাণ করছেন। বিষয়টি পৌর প্রশাসক ইউ এনও কে জানানো হয়েছে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন জানান, পৌরসভার অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণের সুযোগ নেই।
বিষয়টি তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।