প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2025 ইং
কয়রার সুতি বাজারে বিএনপি'র পথসভা

খুলনার কয়রা উপজেলায় মহারাজপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সুতি বাজারে এক পথসভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৪ অক্টোবর) বিকালে এ পথসভা অনুষ্ঠিত হয়েছে, জানা গেছে বিএনপি নেতা নুরুল ইসলাম খোকার সভাপতিতে এই পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপি'র সিনিয়ার যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট মমরেজুল ইসলাম এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য এম এ হাসান, এবং বিএনপি নেতা আবু সাঈদ বিশ্বাস ও যুবদল নেতা শরিফুল আলম। এ সময় উক্ত পথসভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপি নেতা এম এম ইয়াকুব আলী, হাফিজুর রহমান, আকরাম হোসেন সহ জেলা উপজেলা সহ ইউনিয়ন ওয়ার্ড এর নেতৃবৃন্দ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।