বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র পরীক্ষিত সংগঠক, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং ২০২০ সালের উপনির্বাচনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা সেলিম রেজা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দোয়া ও সমর্থন চেয়েছেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দৃঢ় আদর্শ এবং জনগণের প্রতি অঙ্গীকার থেকে অনুপ্রাণিত হয়ে তিনি বলেন:
"আমি রাজনীতিকে কখনো ব্যক্তিস্বার্থের জায়গা থেকে দেখিনি। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্রের পূর্ণতা ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের জন্যই আমার এই পথচলা। তৃণমূলই আমার শক্তি, সাহস ও অনুপ্রেরণার উৎস।"
তিনি আরও বলেন, "২০২০ সালের উপনির্বাচনে আপনারা যেভাবে আমাকে ভালোবাসা, সমর্থন এবং আস্থা দিয়ে এগিয়ে এনেছিলেন, তা আজও আমার হৃদয়ে গেঁথে আছে। আজ, দেশের কঠিন রাজনৈতিক প্রেক্ষাপটে সামনে তাকিয়ে আমরা যখন নতুন লক্ষ্য নির্ধারণ করছি, তখন আপনাদের দোয়া, পরামর্শ ও অংশগ্রহণ আমার জন্য অপরিহার্য।"
সেলিম রেজা তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন:
"আসুন, আমরা সকল ভেদাভেদ ভুলে একত্রিত হই। গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে আবারও মাঠে নামি। আমার প্রার্থিতার পেছনে কোনো একক আকাঙ্ক্ষা নেই—এটি আপনাদের প্রার্থিতা, জনগণের আশা।"
সেলিম রেজা আরোও বলেন বিএনপির আদর্শকে সমুন্নত রেখে রাজপথে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন এবং দলের সকল স্তরের নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের পাশে থাকার আহ্বান জানান।