প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 5, 2025 ইং
গাইবান্ধার অ্যানথ্রাক্সে আক্রান্ত ১১ জন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অসুস্থ গরু জবাইয়ের পর ১১ জন অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পাঁচজনকে গাইবান্ধা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক।
এর আগে গেল
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার উপজেলার বেলকার কিশামত সদর গ্রামে মাহাবুর রহমানের একটি অসুস্থ গরু জবাই করা হয়। গরুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সেটি জবাই করে গ্রামবাসীর মধ্যে ভাগাভাগি করা হয়। এ কাজে অংশ নেওয়া ১১ জনের শরীরে কয়েকদিন পর ফোসকা, ঘা ও পচনের মতো উপসর্গ দেখা দেয়। আক্রান্তদের হাত, মুখ, চোখ ও নাকে ক্ষতচিহ্ন স্পষ্ট হয়ে ওঠে। পরে চিকিৎসকের মাধ্যমে তারা অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হন।
আক্রান্তদের মধ্যে মোজা মিয়া, মোজাফফর মিয়া, শফিকুল ইসলাম ও মাহাবুর রহমানসহ পাঁচজন বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।