
শেখ তাইজুল ইসলাম।।
মোংলার সোনাইলতলায় জামায়াতে ইসলামীর তিন নেতা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। (৪ অক্টোবর )শনিবার সন্ধ্যায় মংলা উপজেলার সোনাতলা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তারা বিএনপিতে যোগ দান করেন।
এ সময় তাদের ফুলের মালা পরিয়ে বরণ করা হয়।
তারা হলেন সোনাইলতলা ৯ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আমির শেখ, ১ নং ওয়ার্ডের মোঃ ফেরদাউস শেখ ও মোঃ পলাশ শেখ।
আয়োজিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ্হিল মারুফ, যুবদল নেতা মোঃ মহিদুল শেখ,
৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবু হিরক রায়, সাধারণ সম্পাদক হুমাউন কবির, ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহিদুল ইসলাম খোকোন সহ স্থানীয় নেতারা।
সোনাইলতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহহিল মারুফ জানান,
বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে জমায়াতে ইসলামীর (৩ জন) নেতাকর্মী আজ বিএনপিতে যোগদান করেছেন। সে জন্য আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই। তাদের এই যোগদান বিএনপিকে আরো শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের পথ সুগম হবে।
জামায়াতের নেতারা বিএনপিতে যোগদান প্রসঙ্গে বলেন
বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএরপির নীতি, আদর্শ ও রাজনৈতিক প্রজ্ঞায় মুগ্ধ হয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি। আমাদের কেউ চাপ সৃষ্টি করেনি। আমরা স্বেচ্ছায় বিএনপিতে যোগদান করেছি।
এ সময় ইউনিয়ন বিএনপি'র নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।