প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
দোয়ার বাজার উপজেলা বাঁশতলা সীমান্তবর্তী এলাকা থেকে মোবাইল কোর্ট অভিযান বালু ভর্তি গাড়ি আটক

মহিউদ্দিন জুয়েল।।
০৪ অক্টোবর ২০২৫দোয়ারা বাজার উপজেলা পূর্ব বাংলা বাজার বাঁশতলা সীমন্তবর্তী এলাকা থেকে মোবাইল কোট অভিযানে বালু ভর্তি গাড়ি জব্দ করে উপজেলা নির্বাহী অফিসার।
"ইজারাবিহীন এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনে সম্পৃক্ত ০২ জনকে ছয় মাসের জেল এবং বালু পরিবহনে ব্যবহৃত ২টি ট্রাক্টর ট্রলি জব্দ"
উপজেলা নির্বাহী অফিসার, দোয়ারাবাজার কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দোয়ারাবাজার উপজেলার ইজারাবহির্ভুত চিলাই নদীর বালিচড়া এলাকা হতে ২ জনের প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া, বালিচড়া গ্রাম সংলগ্ন ভোলাখালী ব্রীজ তলদেশ হতে অবৈধভাবে বালুউত্তোলনের সাথে যারা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে (সংগৃহীত তথ্য মোতাবেক) নিয়মিত মামলা দায়ের করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।