প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেখ আবদুল্লাহ।।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা ও সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একযোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে সামাজিক, মানবিক ও অরাজনৈতিক সংগঠন মিয়া হাজী দৌলত প্রবাসী ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী।
শুক্রবার রাতে আনোয়ারার মালঘর বাজারের আবদুল করিম চৌধুরী সড়কস্থ নুরুন্নবী মার্কেটের প্রধান কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালঘর আহমদীয়া তৈয়বীয়া সুন্নিয়াআলিয়া দাখিল মাদ্রাসার অধ্যাপক হাফেজ মুহাম্মদ আনোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হেলাল, আনোয়ারা সাংবাদিক সমিতির অর্থসম্পাদক সাংবাদিক মোঃ জাবেদুল ইসলাম, আস্থার আলো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ শেখ আব্দুল্লাহ, এ.সি.এসফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ নাবিল চৌধুরী এবং উত্তর বরুমছড়া সানরাইজ সোসাইটির সাধারণ সম্পাদক মোঃরাকিব। এছাড়া ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ আজগর আলী, অর্থ সম্পাদক মোঃ ফরহাদ উদ্দিন সুমনসহ অসংখ্যসদস্য অংশগ্রহণ করেন।
অন্যদিকে, একই দিন রাত ৮টায় সংযুক্ত আরব আমিরাতের আল আইনে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয় বর্ণাঢ্যআয়োজনে। এসময় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বরকলইউনিয়ন প্রবাসী ফোরামের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আমিন এবং চুন্নপাড়া প্রবাসী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি আতিকুররহমান আতিক।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ হোসাইন, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও মোঃ রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, সদস্য মোহাম্মদ সোহেল, মোরশেদুল আলম, ওসমান গনিসহ অন্যান্য প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিতছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।