
সঞ্জয় বাড়ৈ।।
গোপালগঞ্জ জেলার, কোটালীপাড়া উপজেলাধীন,পীড়ারবাড়ী গ্রামে,শ্রীশ্রী শারদীয় দূর্গা পূজা উপলক্ষে, দশহরা ও নৌকাবাইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পীড়ারবাড়ী হাটের পাশ দিয়ে, প্রবাহিত, ওয়াবদা খালে,এই মনমুগ্ধকর নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। এই দশহরা ও নৌকা বাইচ প্রতিযোগিতা দর্শন করার জন্য প্রায় বিশ হাজার লোক উপস্থিত হয়েছে। এই বিশাল দর্শনার্থীদের বিনোদন দেবার জন্য প্রায় ২০টি নৌকা উপস্থিত হয়েছে। প্রতিবছর, বিজয় দশমীর পড়ের দিন এই দশহরা ও নৌকাবাইজ অনুষ্ঠিত হয়ে থাকে।আয়োজক বৃন্দ বলেন, মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন,নির্মল বিনোদন লাভ ও গ্রামীণ ঐতিহ্য কে ধরে রাখার জন্য এই আয়োজন। আয়োজনটিকে সফল ও সুন্দর করার জন্য, প্রসাশন ব্যাপক কর্মসূচি গ্রহন করছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।