প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
হাতীবান্ধা মানবকল্যাণ পরিষদের উদ্যোগে পবিত্র কুরআন পড়ার ব্রাঞ্চ উপহার

মোঃ নূর আমিন রহমান।।
লালমনিরহাটের হাতীবান্ধায় মানবকল্যাণ পরিষদের উদ্যোগে শওকাত বিন ইনছান হাফিজিয়া একাডেমীতে পবিত্র কুরআন ও পড়ার ব্রাঞ্চ উপহার দেওয়া হয়েছে। এ সময় সংগঠনটির সভাপতি আরিফুল ইসলাম আরিফ ও সহ-সেক্রেটারি মেহেদি হাসান মানিক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তৌহিদুজ্জামান রোকন, নুর আমিন, শাহাজাহান আলী শামিম, মিঠুল ইসলাম ও মাহাবুব ইসলাম।
বক্তব্যে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের সার্বিক উন্নয়ন, ধর্মীয় ও নৈতিক অগ্রগতির জন্য মানবকল্যাণ পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন—এই কার্যক্রম ভবিষ্যত প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করবে এবং একটি উন্নত, সুশিক্ষিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখযোগ্য যে, হাতীবান্ধা মানবকল্যাণ পরিষদ শুরু থেকেই মানবসেবা, শিক্ষা প্রসার এবং সমাজকল্যাণমূলক কাজে নিজেদেরকে নিবেদিত করে আসছে। সংগঠনটির প্রতিটি কার্যক্রমে থাকে মানুষের কল্যাণের অঙ্গীকার। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের উদ্যোগ সমাজকে এগিয়ে নিয়ে যাবে এবং যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করবে।
সত্যিকার অর্থে হাতীবান্ধা মানবকল্যাণ পরিষদ একটি অনুকরণীয় সংগঠন হয়ে উঠেছে, যা মানবতার কল্যাণে নিরন্তর কাজ করছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।