প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
সাঁথিয়ায় শহীদ মাওলানা নিজামী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মো :আব্দুর রউফ।।
পাবনার সাঁথিয়ায় শনিবার (৪ অক্টোবর ) দিনব্যাপী জামায়াতের সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
জামায়াতের সাবেক আমির শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশনের সভাপতি শামসুন্নাহার নিজামী ও সাধারণ সম্পাদক ডক্টর ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এর সার্বিক দিকনির্দেশনায়। ফাউন্ডেশনের সদস্য মাওলানা মোকলেছুর রহমান, মাওলানা আব্দুল কদ্দুস, আনিসুর রহমান, মোস্তফা কামাল মানিক, ড. কামরুজ্জামান বকুল, আতাউর রহমান এর তত্ত্বাবধানে সাঁথিয়া দৌলতপুর ইমাম হোসাইন একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকবৃন্দের মাধ্যমে প্রায় ৫ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড গ্রুপিং, নাক কান গলা,গাইনিসহ স্বাস্থ্য পরামর্শসহ প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।