প্রিন্ট এর তারিখঃ Nov 21, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
জয়পুরহাট কালাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত


জয়পুরহাট প্রতিনিধি,
শামীম ইসলাম শামীম
জয়পুরহাটের কালাই উপজেলায় ইয়া ইলেকট্রনিক্সের আয়োজনে ও কালাই ওয়ালটনের সহযোগিতায় ২০২৫ সালের এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় কালাই মঈন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই ইয়া ইলেকট্রনিক্সের ব্যবস্থাপনা পরিচালক আবু ইউসুফ মাহবুবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।
প্রধান আলোচক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সৈয়দ সরওয়ার জাহান লিটন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাতিয়ার কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, কালাই মঈন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল এবং ওয়ালটনের রিজিওনাল সেলস ম্যানেজার মেহেদী হাসান।
এছাড়াও বক্তব্য দেন—
কালাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী টুকু
কালাই টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা
আহমেদাবাদ ইউপি’র সাবেক চেয়ারম্যান আবুল খায়ের গোলাম মাওলা
শিক্ষার্থীদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান ও নাজুমা আক্তারসহ অনেকে।
অনুষ্ঠান শেষে কালাই উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা তুলে দেন অতিথিবৃন্দ।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ, কৃতি শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।